ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আসিয়ান কাপের আগে অনিশ্চয়তায় বাংলাদেশের ক্যাম্প

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলির সামনে প্রথম বড় পরীক্ষা হিসেবে আসছে ফিফা আসিয়ান কাপ। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই খেলোয়াড়দের একত্র করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আসিয়ান কাপের জন্য মঙ্গলবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বিদেশি লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী এই তালিকায় নেই। বাফুফে জানিয়েছে, তারা পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে কয়েকজন ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেও সাড়া না পাওয়ার কথা জানিয়েছেন ডুলি। জাতীয় দলের হয়ে খেলতে কাউকে বাধ্য করার পক্ষে নন এই কোচ। তাঁর মতে, দেশের হয়ে খেলার আগ্রহ খেলোয়াড়ের নিজের সিদ্ধান্তের বিষয়।

এর মধ্যেই স্কোয়াডে জায়গা পেয়েছেন গত মৌসুমে মোহামেডানের হয়ে ভালো পারফর্ম করা সৌরভ দেওয়ান। গত জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও তিনি ছিলেন না। এবার ডুলির পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার।

সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ৩০ সদস্যের দল থেকে এবার মিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম বাদ পড়েছেন। মিরাজুল নিষেধাজ্ঞার কারণে এবং আল আমিন শাস্তির কারণে দলে নেই। তবে আগের স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড়ই এবারও ডুলির পরিকল্পনায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

জাতীয় দলের প্রস্তুতিতে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঘরোয়া ফুটবলের সূচি। ২১ সেপ্টেম্বর ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হওয়ার আগে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরুর কথা রয়েছে। ফলে ক্লাব ফুটবলের ব্যস্ততার মধ্যেই জাতীয় দলের প্রস্তুতি নিতে হবে ডুলিকে।

ফিফা উইন্ডো শুরুর তিন দিন আগে পর্যন্ত ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। এর ফলে ক্যাম্পে পূর্ণ শক্তির দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছে। একই সঙ্গে বেশির ভাগ ক্লাব এখনো অনুশীলন শুরু না করায় খেলোয়াড়দের প্রস্তুতির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জাতীয় দলের ক্যাম্প বিকেএসপিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও আবাসন সংকটের কারণে সেটি বাতিল করা হয়েছে। পরিবর্তে ঢাকার একটি হোটেলে খেলোয়াড়দের রেখে অনুশীলন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম দিনের অনুশীলন নিয়েও ভিন্ন পরিকল্পনা রয়েছে ডুলির। শুরুতেই পুরোপুরি রুদ্ধদ্বার অনুশীলনের পরিবর্তে খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে বোঝাপড়া তৈরি এবং মাঠের পরিবেশের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেওয়াকে গুরুত্ব দিতে চান তিনি।

কোচিং স্টাফের সদস্যরাও এখনো পুরোপুরি একত্রিত হননি। দুই সহকারী কোচের একজন ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। পাশাপাশি বাংলাদেশি একজন সহকারী কোচ, অতিরিক্ত একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন ফিটনেস কোচ দলের সঙ্গে কাজ করবেন।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাকার্তায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই প্রতিযোগিতাকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ।

স্বল্প সময়ের মধ্যে সেরা খেলোয়াড়দের একত্র করে নিজের পরিকল্পনায় দলকে প্রস্তুত করাই এখন ডুলির প্রধান লক্ষ্য। মাঠের প্রতিপক্ষের পাশাপাশি সময়, ক্লাব সূচি এবং খেলোয়াড়দের উপস্থিতির চ্যালেঞ্জও সামলাতে হবে নতুন কোচকে।

ট্যাগ : বাংলাদেশ ফুটবল দল আসিয়ান কাপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আসিয়ান কাপের আগে অনিশ্চয়তায় বাংলাদেশের ক্যাম্প

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলির সামনে প্রথম বড় পরীক্ষা হিসেবে আসছে ফিফা আসিয়ান কাপ। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই খেলোয়াড়দের একত্র করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আসিয়ান কাপের জন্য মঙ্গলবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে বিদেশি লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী এই তালিকায় নেই। বাফুফে জানিয়েছে, তারা পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে কয়েকজন ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেও সাড়া না পাওয়ার কথা জানিয়েছেন ডুলি। জাতীয় দলের হয়ে খেলতে কাউকে বাধ্য করার পক্ষে নন এই কোচ। তাঁর মতে, দেশের হয়ে খেলার আগ্রহ খেলোয়াড়ের নিজের সিদ্ধান্তের বিষয়।

এর মধ্যেই স্কোয়াডে জায়গা পেয়েছেন গত মৌসুমে মোহামেডানের হয়ে ভালো পারফর্ম করা সৌরভ দেওয়ান। গত জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের দলেও তিনি ছিলেন না। এবার ডুলির পরিকল্পনায় জায়গা করে নিয়েছেন এই মিডফিল্ডার।

সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ৩০ সদস্যের দল থেকে এবার মিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম বাদ পড়েছেন। মিরাজুল নিষেধাজ্ঞার কারণে এবং আল আমিন শাস্তির কারণে দলে নেই। তবে আগের স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড়ই এবারও ডুলির পরিকল্পনায় রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

জাতীয় দলের প্রস্তুতিতে আরেকটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ঘরোয়া ফুটবলের সূচি। ২১ সেপ্টেম্বর ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হওয়ার আগে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরুর কথা রয়েছে। ফলে ক্লাব ফুটবলের ব্যস্ততার মধ্যেই জাতীয় দলের প্রস্তুতি নিতে হবে ডুলিকে।

ফিফা উইন্ডো শুরুর তিন দিন আগে পর্যন্ত ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। এর ফলে ক্যাম্পে পূর্ণ শক্তির দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকছে। একই সঙ্গে বেশির ভাগ ক্লাব এখনো অনুশীলন শুরু না করায় খেলোয়াড়দের প্রস্তুতির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

জাতীয় দলের ক্যাম্প বিকেএসপিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও আবাসন সংকটের কারণে সেটি বাতিল করা হয়েছে। পরিবর্তে ঢাকার একটি হোটেলে খেলোয়াড়দের রেখে অনুশীলন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথম দিনের অনুশীলন নিয়েও ভিন্ন পরিকল্পনা রয়েছে ডুলির। শুরুতেই পুরোপুরি রুদ্ধদ্বার অনুশীলনের পরিবর্তে খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে বোঝাপড়া তৈরি এবং মাঠের পরিবেশের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নেওয়াকে গুরুত্ব দিতে চান তিনি।

কোচিং স্টাফের সদস্যরাও এখনো পুরোপুরি একত্রিত হননি। দুই সহকারী কোচের একজন ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। পাশাপাশি বাংলাদেশি একজন সহকারী কোচ, অতিরিক্ত একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন ফিটনেস কোচ দলের সঙ্গে কাজ করবেন।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাকার্তায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের আগে এই প্রতিযোগিতাকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ।

স্বল্প সময়ের মধ্যে সেরা খেলোয়াড়দের একত্র করে নিজের পরিকল্পনায় দলকে প্রস্তুত করাই এখন ডুলির প্রধান লক্ষ্য। মাঠের প্রতিপক্ষের পাশাপাশি সময়, ক্লাব সূচি এবং খেলোয়াড়দের উপস্থিতির চ্যালেঞ্জও সামলাতে হবে নতুন কোচকে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ