ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানবপাচার ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী

মানবপাচার ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

মানবপাচার ও অবৈধ অভিবাসনের মাধ্যমে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মানবপাচারকারী ও দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে বিদেশ যাওয়া ঠেকানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

সম্প্রতি সুনামগঞ্জ থেকে লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পথে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের অবৈধভাবে বিদেশ যেতে যারা উৎসাহিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় জড়িত দালালচক্র ও মানবপাচারকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, শিগগিরই নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সিলেট বিভাগের কর্মীদের পাশাপাশি বিশেষভাবে সুনামগঞ্জের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যাওয়ার সুযোগ বাড়লে দালালদের ওপর নির্ভরতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সুনামগঞ্জে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণাও দেন মন্ত্রী।

সভায় সমুদ্রপথে অনিয়মিত অভিবাসনসংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। সেখানে জানানো হয়, ২০২৩ ও ২০২৪ সালে সমুদ্রপথে অনিয়মিতভাবে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৩ সালে ইতালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের প্রায় ৩১ শতাংশ ছিলেন বাংলাদেশি নাগরিক।

উপস্থাপিত তথ্যে বলা হয়, সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো বাংলাদেশির সংখ্যা ২০২১ সালে প্রায় ১৫ হাজার ১৮৮ জন, ২০২২ সালে ১২ হাজার ৭৭৫ জন, ২০২৩ সালে প্রায় ১৫ হাজার এবং ২০২৪ সালে প্রায় ২০ হাজার ছিল।

সভায় আরও জানানো হয়, বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অনিয়মিতভাবে যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ প্রথমে লিবিয়াকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেন। দেশে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি এমন জেলার মধ্যে সুনামগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও মাগুরার নামও উল্লেখ করা হয়।

সভায় সুনামগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

ট্যাগ : মানবপাচার সুনামগঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


মানবপাচার ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শ্রমমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

মানবপাচার ও অবৈধ অভিবাসনের মাধ্যমে মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মানবপাচারকারী ও দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথে বিদেশ যাওয়া ঠেকানো এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

সম্প্রতি সুনামগঞ্জ থেকে লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার পথে নিহত ও নিখোঁজ ব্যক্তিদের অবৈধভাবে বিদেশ যেতে যারা উৎসাহিত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় জড়িত দালালচক্র ও মানবপাচারকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, শিগগিরই নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সিলেট বিভাগের কর্মীদের পাশাপাশি বিশেষভাবে সুনামগঞ্জের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় বিদেশ যাওয়ার সুযোগ বাড়লে দালালদের ওপর নির্ভরতা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সুনামগঞ্জে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণাও দেন মন্ত্রী।

সভায় সমুদ্রপথে অনিয়মিত অভিবাসনসংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। সেখানে জানানো হয়, ২০২৩ ও ২০২৪ সালে সমুদ্রপথে অনিয়মিতভাবে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৩ সালে ইতালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের প্রায় ৩১ শতাংশ ছিলেন বাংলাদেশি নাগরিক।

উপস্থাপিত তথ্যে বলা হয়, সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো বাংলাদেশির সংখ্যা ২০২১ সালে প্রায় ১৫ হাজার ১৮৮ জন, ২০২২ সালে ১২ হাজার ৭৭৫ জন, ২০২৩ সালে প্রায় ১৫ হাজার এবং ২০২৪ সালে প্রায় ২০ হাজার ছিল।

সভায় আরও জানানো হয়, বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে অনিয়মিতভাবে যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ প্রথমে লিবিয়াকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেন। দেশে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা বেশি এমন জেলার মধ্যে সুনামগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও মাগুরার নামও উল্লেখ করা হয়।

সভায় সুনামগঞ্জের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং সিলেট বিভাগের প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ