সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় রয়েছে। ওই রায়ের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, আদালতের ওই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে বিদিশা এরশাদকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে।
মন্তব্যসমূহ