ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা রেঞ্জের ১৩ জেলায় এসপির নিজস্ব সোর্স নিয়োগের নির্দেশ

ঢাকা রেঞ্জের ১৩ জেলায় এসপির নিজস্ব সোর্স নিয়োগের নির্দেশ
ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) নিজস্ব সোর্স নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। রেঞ্জের ৯৮টি থানায় বিভিন্ন পেশার মানুষকে পরিচয় গোপন রেখে সোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে। তারা সরাসরি এসপিদের কাছে অপরাধ ও পুলিশের সদস্যদের অপরাধে জড়িত থাকার বিষয়ে গোপন তথ্য দেবেন। সোর্সদের সোর্সমানি থেকে সম্মানী দেওয়া হবে এবং প্রয়োজনে এ খাতে বরাদ্দ বাড়ানো হবে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন মঙ্গলবার টাইমস অব বাংলাদেশের সঙ্গে আলাপকালে এসব নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, এসপিদের নিজস্ব সোর্সরা বিভিন্ন ধরনের অপরাধের পাশাপাশি পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে তারও তথ্য দেবেন। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।

ডিআইজি বলেন, অনেক পুলিশ সদস্য ডিউটির সময় কর্মস্থলে অনুপস্থিত থেকে বাইরে ঘোরাফেরা করেন বা অন্যত্র চলে যান। এ কারণে আকস্মিক রোল কল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য এসপিদের অ্যালার্ম প্যারেডের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ইকবাল হোসেন জানান, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় ভাড়াটিয়া নিবন্ধন ফরম পূরণ শতভাগ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকা রেঞ্জের সব জেলা মাদকমুক্ত করতে র‍্যালি, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে বলা হয়েছে। পাশাপাশি এসপিদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মাদকের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোর গ্যাং, শিশু হত্যা ও নির্যাতন, অপহরণ এবং নারীর প্রতি সহিংসতা রোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে রেঞ্জ অফিস থেকে রিজার্ভ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্ত বছরের পর বছর কেন আটকে আছে, তা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডিআইজি ইকবাল হোসেন।

পুলিশের গ্রেড-১ পদ তিনটি থেকে বাড়িয়ে ১০টি করা হলে পুলিশের কাজের পরিধি ও সেবার মান আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

অপরাধ দমনে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে ডিআইজি বলেন, থানার সেন্ট্রি বা দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ থানায় আসা মানুষের সঙ্গে প্রথমে তারই যোগাযোগ হয়। তাই সেন্ট্রিরা যাতে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, সেজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের পূর্ণ আস্থা তৈরি করতে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ : ডিআইজি ঢাকা রেঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


ঢাকা রেঞ্জের ১৩ জেলায় এসপির নিজস্ব সোর্স নিয়োগের নির্দেশ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা রেঞ্জের ১৩ জেলার পুলিশ সুপারকে (এসপি) নিজস্ব সোর্স নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। রেঞ্জের ৯৮টি থানায় বিভিন্ন পেশার মানুষকে পরিচয় গোপন রেখে সোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে। তারা সরাসরি এসপিদের কাছে অপরাধ ও পুলিশের সদস্যদের অপরাধে জড়িত থাকার বিষয়ে গোপন তথ্য দেবেন। সোর্সদের সোর্সমানি থেকে সম্মানী দেওয়া হবে এবং প্রয়োজনে এ খাতে বরাদ্দ বাড়ানো হবে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন মঙ্গলবার টাইমস অব বাংলাদেশের সঙ্গে আলাপকালে এসব নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, এসপিদের নিজস্ব সোর্সরা বিভিন্ন ধরনের অপরাধের পাশাপাশি পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে তারও তথ্য দেবেন। এসব তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।

ডিআইজি বলেন, অনেক পুলিশ সদস্য ডিউটির সময় কর্মস্থলে অনুপস্থিত থেকে বাইরে ঘোরাফেরা করেন বা অন্যত্র চলে যান। এ কারণে আকস্মিক রোল কল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে মোকাবিলার জন্য এসপিদের অ্যালার্ম প্যারেডের নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ইকবাল হোসেন জানান, গত ২৩ আগস্ট অনুষ্ঠিত ক্রাইম কনফারেন্সে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় ভাড়াটিয়া নিবন্ধন ফরম পূরণ শতভাগ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে ঢাকা রেঞ্জের সব জেলা মাদকমুক্ত করতে র‍্যালি, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করতে বলা হয়েছে। পাশাপাশি এসপিদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মাদকের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোর গ্যাং, শিশু হত্যা ও নির্যাতন, অপহরণ এবং নারীর প্রতি সহিংসতা রোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে রেঞ্জ অফিস থেকে রিজার্ভ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্ত বছরের পর বছর কেন আটকে আছে, তা চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডিআইজি ইকবাল হোসেন।

পুলিশের গ্রেড-১ পদ তিনটি থেকে বাড়িয়ে ১০টি করা হলে পুলিশের কাজের পরিধি ও সেবার মান আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

অপরাধ দমনে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে ডিআইজি বলেন, থানার সেন্ট্রি বা দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ থানায় আসা মানুষের সঙ্গে প্রথমে তারই যোগাযোগ হয়। তাই সেন্ট্রিরা যাতে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, সেজন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউস ডের মাধ্যমে পুলিশের প্রতি মানুষের পূর্ণ আস্থা তৈরি করতে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ