রাজধানীর যাত্রাবাড়ী, হাজারীবাগ ও তুরাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট থানা পুলিশ।
ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী, হাজারীবাগ ও তুরাগ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৬ জন, হাজারীবাগ থানা পুলিশ ১০ জন এবং তুরাগ থানা পুলিশ ১৪ জনকে গ্রেফতার করে।
যাত্রাবাড়ী থানা
যাত্রাবাড়ী থানা পুলিশ ১৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ কামরুল হাসান (৫০), মিঠু (২০), মোঃ ইমন (১৯), শফিকুল ইসলাম ওরফে মামুন (২৫), মোঃ সাব্বির (২০), মোঃ ইমন (২০), মোঃ বাদশা (১৮), মোঃ ইমন (২৭), মোঃ মুসা (২৭), মোঃ মেহেদী হাসান মনির, অপু গাজী (২০), মামুন (২৮), মোঃ রিপন (২৭), সুহিন (১৯), ফয়সাল আহমেদ জয় (২৩) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশু।
হাজারীবাগ থানা
হাজারীবাগ থানা পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন মোঃ কাশেম (৩৫), মোঃ হান্নান (১৯), রোয়েদ (২৬), মোঃ ইয়াসিন ইসলাম (২০), মোঃ বিল্লাল সরদার (২৬), মোঃ নাছের, মোঃ রাসুল খান, মনির হোসেন (৩২), মোঃ কামরুল হাসান (২৩) ও দীপ (২৩)।
তুরাগ থানা
তুরাগ থানা পুলিশ ১৪ জনকে গ্রেফতার করেছে। তারা হলেন মোঃ মফিজুল ইসলাম (৪০), মোঃ দিল মোহাম্মদ (২৬), মোঃ নয়ন মিয়া (৩০), মোঃ রুবেল মিয়া (৩৬), মোঃ আরিফুল ইসলাম জিতু (২২), মোঃ সাইদুল ইসলাম রবিন (২৪), মোঃ রোমান মিয়া (১৯), মোঃ আজাহারুল ইসলাম (২৫), মোঃ শাহাজাহান মিয়া (৩৬), মোঃ নয়ন মিয়া (১৯), আঃ মালেক (২০), মোঃ সাইফুল্লাহ আল মুর্শীদ (৫০), মোঃ আবু সাঈদ (১৯) ও মেহেদী হাসান পাভেল।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্যসমূহ