ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেলের র‍্যাংক ব্যাজ পরিধান

ফলো করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল্লাহ রাসেলের র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে তাঁকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ সাইফুল্লাহ রাসেলকে র‍্যাংক ব্যাজ পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

সাইফুল্লাহ রাসেল বর্তমানে আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যোগ্যতা, সময়োপযোগী দক্ষতা ও পেশাগত সক্ষমতার স্বীকৃতি হিসেবেই সাইফুল্লাহ রাসেল অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের প্রতি তাঁর দায়িত্ববোধ, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

মহাপরিচালক বলেন, পদোন্নতির মাধ্যমে সাইফুল্লাহ রাসেলের ওপর নতুন দায়িত্বও যুক্ত হয়েছে। তাঁর নেতৃত্বে আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভবিষ্যতে আরও দক্ষ ও পেশাদার আধাসামরিক বাহিনী হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

মহাপরিচালক আশা প্রকাশ করেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে অধীনস্থ সদস্যদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে তাঁদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতেও অবদান রাখবেন।

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন জোনের অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : আনসার বাহিনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেলের র‍্যাংক ব্যাজ পরিধান

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত মো. সাইফুল্লাহ রাসেলের র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে তাঁকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ সাইফুল্লাহ রাসেলকে র‍্যাংক ব্যাজ পরিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

সাইফুল্লাহ রাসেল বর্তমানে আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, যোগ্যতা, সময়োপযোগী দক্ষতা ও পেশাগত সক্ষমতার স্বীকৃতি হিসেবেই সাইফুল্লাহ রাসেল অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের প্রতি তাঁর দায়িত্ববোধ, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

মহাপরিচালক বলেন, পদোন্নতির মাধ্যমে সাইফুল্লাহ রাসেলের ওপর নতুন দায়িত্বও যুক্ত হয়েছে। তাঁর নেতৃত্বে আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ভবিষ্যতে আরও দক্ষ ও পেশাদার আধাসামরিক বাহিনী হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

মহাপরিচালক আশা প্রকাশ করেন, ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে বাহিনীর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে অধীনস্থ সদস্যদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে তাঁদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতেও অবদান রাখবেন।

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন জোনের অধিনায়ক এবং জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ