ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত
ফলো করুন

সাভারে নির্মাণাধীন একটি ভবনের লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা ও রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মাণাধীন ভবনে কাজ করে আসছিলেন।

ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, রোববার অন্য শ্রমিকরা কাজে না গেলেও বাড়ির মালিকের ব্যক্তিগত কাজে সবুরা সেখানে যান। বিকেলের দিকে ভবনের সপ্তম তলায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রফিক হোসেন জানান, প্রতিদিনের মতো রোববার সকালে তার স্ত্রী নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। দুপুরে বাসায় ফিরে খাবার খেয়ে আবার কর্মস্থলে যান। পরে এক শ্রমিক ফোন করে তাকে সবুরা লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে মারা যাওয়ার খবর দেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে লিফট স্থাপনের জন্য জায়গা ফাঁকা রাখা হয়েছিল। সেখান থেকে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

তবে কীভাবে তিনি ওই ফাঁকা জায়গায় পড়ে গেলেন, তা নিশ্চিত হতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।

ট্যাগ : দুর্ঘটনা সাভার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সাভারে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সাভারে নির্মাণাধীন একটি ভবনের লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা ও রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ওই নির্মাণাধীন ভবনে কাজ করে আসছিলেন।

ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, রোববার অন্য শ্রমিকরা কাজে না গেলেও বাড়ির মালিকের ব্যক্তিগত কাজে সবুরা সেখানে যান। বিকেলের দিকে ভবনের সপ্তম তলায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রফিক হোসেন জানান, প্রতিদিনের মতো রোববার সকালে তার স্ত্রী নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। দুপুরে বাসায় ফিরে খাবার খেয়ে আবার কর্মস্থলে যান। পরে এক শ্রমিক ফোন করে তাকে সবুরা লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা থেকে পড়ে মারা যাওয়ার খবর দেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে লিফট স্থাপনের জন্য জায়গা ফাঁকা রাখা হয়েছিল। সেখান থেকে নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।

তবে কীভাবে তিনি ওই ফাঁকা জায়গায় পড়ে গেলেন, তা নিশ্চিত হতে পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ