ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
ফাইল ছবি
ফলো করুন

ক্ষমতাসীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনসিপির মিডিয়া সেল জানিয়েছে, দলের পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনে বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম, জনগণের প্রত্যাশা পূরণে নেওয়া পদক্ষেপ এবং এনসিপির দৃষ্টিতে সরকারের ব্যর্থতার বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

এ ছাড়া সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের রাজনৈতিক ও নীতিগত মূল্যায়নও উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দলটি।

এনসিপি বলছে, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কার্যক্রম নিয়ে তাদের পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিভিন্ন নীতিগত অবস্থান জনসমক্ষে তুলে ধরা হবে।

ট্যাগ : নাহিদ ইসলাম এনসিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

ক্ষমতাসীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়ন তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এনসিপির মিডিয়া সেল জানিয়েছে, দলের পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনে বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম, জনগণের প্রত্যাশা পূরণে নেওয়া পদক্ষেপ এবং এনসিপির দৃষ্টিতে সরকারের ব্যর্থতার বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

এ ছাড়া সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের রাজনৈতিক ও নীতিগত মূল্যায়নও উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দলটি।

এনসিপি বলছে, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কার্যক্রম নিয়ে তাদের পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিভিন্ন নীতিগত অবস্থান জনসমক্ষে তুলে ধরা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ