ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রোনালদোর নতুন বিশ্বরেকর্ড, টানা ২৫ লিগ মৌসুমে গোল

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে গোল করে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ এই তারকা।

শুক্রবার আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে আল নাসরের হয়ে ম্যাচের শেষদিকে মাঠে নামেন রোনালদো। ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে প্রবেশের পর মাত্র ২১ মিনিটের মধ্যেই গোলের দেখা পান তিনি। ৮৩তম মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের মাঝামাঝি জায়গা থেকে বাঁ পায়ের শটে জালে পাঠান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর মধ্য দিয়ে লিগ ফুটবলে টানা সবচেয়ে বেশি মৌসুমে গোল করার রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। এর আগে ২৪টি টানা লিগ মৌসুমে গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লিগ মৌসুমেই গোল করেছেন রোনালদো। স্পোর্টিংয়ে ক্যারিয়ারের শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস হয়ে আল নাসর পর্যন্ত বিভিন্ন ক্লাবে এই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

রোনালদোর অফিসিয়াল সিনিয়র ক্যারিয়ারে এটি ৯৭৭তম গোল। অর্থাৎ বহুল আলোচিত ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে রয়েছেন তিনি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই মেয়াদে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১, স্পোর্টিংয়ের হয়ে ৫ এবং আল নাসরের হয়ে ১৩০ গোল রয়েছে। পর্তুগালের জাতীয় দলের জার্সিতে করেছেন ১৪৬ গোল।

২০২৬-২৭ মৌসুমই পেশাদার ফুটবলে রোনালদোর শেষ মৌসুম হতে পারে বলে আলোচনা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেও তিনি ইঙ্গিত দিয়েছেন, ফুটবলে তার শেষ বছরটি সামনে চলে আসতে পারে এবং ক্যারিয়ারের শেষদিকে একটি বড় অর্জন রেখে যেতে চান।

আল নাসরের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী চলতি মৌসুমেও খেলছেন রোনালদো। নতুন মৌসুমের শুরুতেই রেকর্ড গড়ে ১,০০০ গোলের ঐতিহাসিক লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ফুটবলের অন্যতম সেরা এই তারকা।

ট্যাগ : ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসর সৌদি প্রো লিগ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রোনালদোর নতুন বিশ্বরেকর্ড, টানা ২৫ লিগ মৌসুমে গোল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই নতুন বিশ্বরেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে গোল করে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার অনন্য কীর্তি গড়েছেন পর্তুগিজ এই তারকা।

শুক্রবার আল রিয়াদের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয়ে আল নাসরের হয়ে ম্যাচের শেষদিকে মাঠে নামেন রোনালদো। ৬২তম মিনিটে আবদুল্লাহ আল হামদানের বদলি হিসেবে মাঠে প্রবেশের পর মাত্র ২১ মিনিটের মধ্যেই গোলের দেখা পান তিনি। ৮৩তম মিনিটে আইমান ইয়াহিয়ার বাড়ানো বল বক্সের মাঝামাঝি জায়গা থেকে বাঁ পায়ের শটে জালে পাঠান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর মধ্য দিয়ে লিগ ফুটবলে টানা সবচেয়ে বেশি মৌসুমে গোল করার রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। এর আগে ২৪টি টানা লিগ মৌসুমে গোল করে এই রেকর্ডের মালিক ছিলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।

২০০২-০৩ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি লিগ মৌসুমেই গোল করেছেন রোনালদো। স্পোর্টিংয়ে ক্যারিয়ারের শুরু থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস হয়ে আল নাসর পর্যন্ত বিভিন্ন ক্লাবে এই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

রোনালদোর অফিসিয়াল সিনিয়র ক্যারিয়ারে এটি ৯৭৭তম গোল। অর্থাৎ বহুল আলোচিত ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে রয়েছেন তিনি।

ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর গোলের মধ্যে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই মেয়াদে ১৪৫, জুভেন্টাসের হয়ে ১০১, স্পোর্টিংয়ের হয়ে ৫ এবং আল নাসরের হয়ে ১৩০ গোল রয়েছে। পর্তুগালের জাতীয় দলের জার্সিতে করেছেন ১৪৬ গোল।

২০২৬-২৭ মৌসুমই পেশাদার ফুটবলে রোনালদোর শেষ মৌসুম হতে পারে বলে আলোচনা রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেও তিনি ইঙ্গিত দিয়েছেন, ফুটবলে তার শেষ বছরটি সামনে চলে আসতে পারে এবং ক্যারিয়ারের শেষদিকে একটি বড় অর্জন রেখে যেতে চান।

আল নাসরের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী চলতি মৌসুমেও খেলছেন রোনালদো। নতুন মৌসুমের শুরুতেই রেকর্ড গড়ে ১,০০০ গোলের ঐতিহাসিক লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ফুটবলের অন্যতম সেরা এই তারকা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ