ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। চার দশকের বেশি সময়ের দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মির্জা ফখরুল পরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। আশির দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির অন্যতম প্রধান সাংগঠনিক নেতা হিসেবে পরিচিতি পান মির্জা ফখরুল। ২০১১ সালে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে তাকে দলের পূর্ণাঙ্গ মহাসচিব করা হয়।

রাজনৈতিক আন্দোলনের কারণে একাধিকবার কারাবরণও করতে হয়েছে তাকে। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মির্জা ফখরুল।

২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও সক্রিয় ছিলেন তিনি। ২০২৬ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পান।

দীর্ঘ এই রাজনৈতিক পথচলার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এলডিপি সভাপতি অলি আহমদ।

প্রায় সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলসহ সংসদ সদস্যরা।

নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। মির্জা ফখরুল পান ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ছয়টি ব্যালট অব্যবহৃত থাকে।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে।

ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতি থেকে বিএনপির মহাসচিব, সংসদ সদস্য ও মন্ত্রী হয়ে শেষ পর্যন্ত বঙ্গভবন। দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের রাষ্ট্রপতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। চার দশকের বেশি সময়ের দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করা মির্জা ফখরুল পরে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। আশির দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পাশাপাশি স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএনপির অন্যতম প্রধান সাংগঠনিক নেতা হিসেবে পরিচিতি পান মির্জা ফখরুল। ২০১১ সালে বিএনপির মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। ২০১৬ সালে তাকে দলের পূর্ণাঙ্গ মহাসচিব করা হয়।

রাজনৈতিক আন্দোলনের কারণে একাধিকবার কারাবরণও করতে হয়েছে তাকে। খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশের বাইরে অবস্থানের সময় বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মির্জা ফখরুল।

২০২৪ সালের রাজনৈতিক পালাবদলের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও সক্রিয় ছিলেন তিনি। ২০২৬ সালের নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পান।

দীর্ঘ এই রাজনৈতিক পথচলার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এলডিপি সভাপতি অলি আহমদ।

প্রায় সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুলসহ সংসদ সদস্যরা।

নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। মির্জা ফখরুল পান ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ছয়টি ব্যালট অব্যবহৃত থাকে।

ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে।

ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতি থেকে বিএনপির মহাসচিব, সংসদ সদস্য ও মন্ত্রী হয়ে শেষ পর্যন্ত বঙ্গভবন। দীর্ঘ রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ