ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাবির শিক্ষা ও গবেষণা উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

বৈঠকে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প, ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান এবং শিক্ষা ও গবেষণার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অবদান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরে বিশেষ মর্যাদা পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিক্স বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর ক্ষেত্রেও সহযোগিতা চান।

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়ে সহশিক্ষামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সম্পৃক্ততার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে উপাচার্য আগামী জানুয়ারি মাসে সম্ভাব্য সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাবির শিক্ষা ও গবেষণা উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

বৈঠকে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প, ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান এবং শিক্ষা ও গবেষণার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অবদান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার কথা তুলে ধরে বিশেষ মর্যাদা পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিক্স বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর ক্ষেত্রেও সহযোগিতা চান।

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউট পর্যায়ে সহশিক্ষামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সম্পৃক্ততার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে উপাচার্য আগামী জানুয়ারি মাসে সম্ভাব্য সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী ওই আমন্ত্রণ গ্রহণ করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ