ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় চীনের অভিনন্দন

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় চীন জানিয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। নতুন সময়ে দুই দেশের অভিন্ন স্বার্থ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বেইজিং।

চীনা দূতাবাস আরও জানায়, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশা করে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ট্যাগ : চীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ চীন সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় চীনের অভিনন্দন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় চীন জানিয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। নতুন সময়ে দুই দেশের অভিন্ন স্বার্থ ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বেইজিং।

চীনা দূতাবাস আরও জানায়, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশা করে।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ