ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিবির অভিযানে ধরা পড়ল মোটরসাইকেল চোর চক্র, উদ্ধার ১৬ বাইক

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ ঘটনায় মোটরসাইকেল চুরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সজিব (২৮), মো. নিশান আহমেদ (২৫), রুবেল আহম্মেদ (৩৮) ও নিত্য সরকার (১৯)।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই এবং চুরির ঘটনায় তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ।

ট্যাগ : ডিবি পুলিশ মোটরসাইকেল চুরি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ডিবির অভিযানে ধরা পড়ল মোটরসাইকেল চোর চক্র, উদ্ধার ১৬ বাইক

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ ঘটনায় মোটরসাইকেল চুরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সজিব (২৮), মো. নিশান আহমেদ (২৫), রুবেল আহম্মেদ (৩৮) ও নিত্য সরকার (১৯)।

ডিবি ওয়ারী বিভাগ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই এবং চুরির ঘটনায় তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ