ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিবির অভিযানে ধরা পড়ল মোটরসাইকেল চোর চক্র, উদ্ধার ১৬ বাইক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। এ ঘটনায় মোটরসাইকেল চুরি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন মো. সজিব (২৮), মো. নিশান আহমেদ (২৫), রুবেল আহম্মেদ (৩৮) ও নিত্য সরকার (১৯)।ডিবি ওয়ারী বিভাগ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মোটরসাইকেল চোর চক্রের ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই এবং চুরির ঘটনায় তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে তদন্ত চলছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ।

ডিবির অভিযানে ধরা পড়ল মোটরসাইকেল চোর চক্র, উদ্ধার ১৬ বাইক