ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি

ছবি: সংগৃহীত
ফলো করুন

কারাবন্দি অবস্থায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহের পাশে পৌঁছেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে আসা হয়।

সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর কলাবাগানের বাসভবনে পৌঁছান দীপু মনি। সেখানে ফ্রিজিং ভ্যানে রাখা স্বামীর মরদেহ দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত স্বজনদের মধ্যেও শোকের পরিবেশ তৈরি হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, এই বাসাতেই দীপু মনির সঙ্গে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের প্রথম পরিচয় হয়েছিল। পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে বুধবার দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীপু মনিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

ট্যাগ : দীপু মনি তৌফিক নেওয়াজ প্যারোলে মুক্তি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কারাবন্দি অবস্থায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহের পাশে পৌঁছেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার উদ্দেশে নিয়ে আসা হয়।

সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর কলাবাগানের বাসভবনে পৌঁছান দীপু মনি। সেখানে ফ্রিজিং ভ্যানে রাখা স্বামীর মরদেহ দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় উপস্থিত স্বজনদের মধ্যেও শোকের পরিবেশ তৈরি হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, এই বাসাতেই দীপু মনির সঙ্গে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের প্রথম পরিচয় হয়েছিল। পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে বুধবার দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীপু মনিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ