ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

ছবি : সংগৃহিত
ফলো করুন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্ত হন।

কারা অধিদপ্তরের একটি সূত্র তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।

জানা যায়, পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পরও বনানী থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের অনুমোদনের পর গত ৮ জুলাই ওই মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

পরে ২৭ জুলাই নিম্ন আদালতে তার জামিন আবেদন খারিজ হলে তিনি হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে ১০ আগস্ট হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর জামিনের কাগজপত্র সম্পন্ন হওয়ার পর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মহাখালীর সেতু ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনায় উজ্জ্বল মিয়াসহ বেশ কয়েকজন আহত হন।

পরে আহত উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

ট্যাগ : হাইকোর্ট এ বি এম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তিনি মুক্ত হন।

কারা অধিদপ্তরের একটি সূত্র তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।

জানা যায়, পৃথক আটটি মামলায় জামিন পাওয়ার পরও বনানী থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতের অনুমোদনের পর গত ৮ জুলাই ওই মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

পরে ২৭ জুলাই নিম্ন আদালতে তার জামিন আবেদন খারিজ হলে তিনি হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে ১০ আগস্ট হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এরপর জামিনের কাগজপত্র সম্পন্ন হওয়ার পর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মহাখালীর সেতু ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনায় উজ্জ্বল মিয়াসহ বেশ কয়েকজন আহত হন।

পরে আহত উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ