ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্বামী দানিশ তৈমুরের সঙ্গে বিচ্ছেদের খবর ‘ভুয়া’ বললেন আয়েজা

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আয়েজা খান স্বামী ও অভিনেতা দানিশ তৈমুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনাকে তিনি ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন।সম্প্রতি একটি ফ্যান পেজে আয়েজা খান ও দানিশ তৈমুরের সম্পর্ক নিয়ে একটি পোস্ট করা হলে সেখানে মন্তব্য করে আয়েজা লেখেন, ‘ফেক’।তার এই এক শব্দের মন্তব্যকে অনেক ভক্তই দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই, এমন বার্তা হিসেবে দেখছেন।[BANGVIEWS-POST:3999]এর আগে আয়েজা ও দানিশের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে দানিশ তৈমুরের নাটক ‘হামরাহি’র শেষ পর্ব উপলক্ষে করাচিতে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে আয়েজাকে দেখা না যাওয়ার পর এ আলোচনা আরও বাড়ে।এ ছাড়া গত ৮ আগস্ট তাদের নিকাহ বার্ষিকীতেও প্রকাশ্যে কোনো পোস্ট বা শুভেচ্ছা বিনিময় না করায় ভক্তদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। পরে ১৪ আগস্টের আশপাশে তাদের কোনো পারিবারিক ছবি প্রকাশ না পাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়।এর মধ্যে আয়েজা একটি সাদাকালো ছবি প্রকাশ করেন, যেখানে তাকে দুই হাত দিয়ে কান ঢেকে রাখতে দেখা যায়। অনেকে ছবিটিকে রহস্যময় বার্তা হিসেবে ব্যাখ্যা করলেও এর সঙ্গে বিচ্ছেদের কোনো নিশ্চিত সম্পর্ক পাওয়া যায়নি।[BANGVIEWS-POST:3998]তবে আয়েজা বা দানিশ কেউই এর আগে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের বিষয়ে কোনো ঘোষণা দেননি। তাদের দাম্পত্য জীবনে সমস্যা রয়েছে, এমন দাবিরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।আয়েজা খান ‘পেয়ারি আফজাল’, ‘মেরে পাস তুম হো’ ও ‘চুপকে চুপকে’র মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে দানিশ তৈমুরও পাকিস্তানের অন্যতম পরিচিত অভিনেতা। এক দশকের বেশি সময় ধরে বিবাহিত এই তারকা দম্পতি সাধারণত ব্যক্তিগত বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখেন।

স্বামী দানিশ তৈমুরের সঙ্গে বিচ্ছেদের খবর ‘ভুয়া’ বললেন আয়েজা