ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকার পথে আসছে ২০০ ইভি বাস, নারীদের জন্য থাকবে ১০০টি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

সড়কমন্ত্রী বলেন, ইভি বাসগুলো সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনা হবে। প্রকল্পের মাধ্যমে বাস কেনার ক্ষেত্রে অনুমোদন, দরপত্র ও আন্তর্জাতিক ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে ১৪টি নতুন বাস চালু করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলবে। ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইভি বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকায় মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবেও এসব বাস কার্যকর হবে।

নারীদের নিরাপদ যাতায়াতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু বাসের ভেতর নয়, বাসের জন্য অপেক্ষার সময় এবং ওঠানামার সময়ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণপরিবহনে হয়রানি বা অনিরাপদ পরিবেশ তৈরি হলে নারীদের চলাচলে আগ্রহ কমে যায়।

মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার বড় একটি অংশ নারী। রাষ্ট্র ও অর্থনীতিতে নারীর অবদান গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

বিআরটিসির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা প্রায় এক হাজার ২০০। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসানে নেই, তবে সেবার মান ও ব্যবস্থাপনায় আরও উন্নতি প্রয়োজন।

নারীদের জন্য চালু করা ‘পিংক বাস’ সার্ভিস যেন আগের কিছু উদ্যোগের মতো কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই সেবাকে টেকসই ও আরও বিস্তৃত করাই এখন বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন মন্ত্রী।

ট্যাগ : গণপরিবহন পিংক বাস বিআরটিসি ইভি বাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঢাকার পথে আসছে ২০০ ইভি বাস, নারীদের জন্য থাকবে ১০০টি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

সড়কমন্ত্রী বলেন, ইভি বাসগুলো সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনা হবে। প্রকল্পের মাধ্যমে বাস কেনার ক্ষেত্রে অনুমোদন, দরপত্র ও আন্তর্জাতিক ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগতে পারে। তাই দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যে সরাসরি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় ১৩টি রুটে ১৪টি নতুন বাস চালু করা হচ্ছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস চলবে। ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইভি বাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকায় মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবেও এসব বাস কার্যকর হবে।

নারীদের নিরাপদ যাতায়াতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু বাসের ভেতর নয়, বাসের জন্য অপেক্ষার সময় এবং ওঠানামার সময়ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণপরিবহনে হয়রানি বা অনিরাপদ পরিবেশ তৈরি হলে নারীদের চলাচলে আগ্রহ কমে যায়।

মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার বড় একটি অংশ নারী। রাষ্ট্র ও অর্থনীতিতে নারীর অবদান গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

বিআরটিসির কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা প্রায় এক হাজার ২০০। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসানে নেই, তবে সেবার মান ও ব্যবস্থাপনায় আরও উন্নতি প্রয়োজন।

নারীদের জন্য চালু করা ‘পিংক বাস’ সার্ভিস যেন আগের কিছু উদ্যোগের মতো কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এই সেবাকে টেকসই ও আরও বিস্তৃত করাই এখন বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন মন্ত্রী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ