ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
ছবি: সংগৃহীত
ফলো করুন

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ পিংক বাস সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার বিকেল থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। আগামীকাল বুধবার থেকে নির্ধারিত রুটে পুরোদমে যাত্রীসেবা চালু হবে।

প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে এ সেবা শুরু করা হচ্ছে। এর বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলবে। অর্থাৎ তিন শহরে মোট ১৪টি বাস এ বিশেষ সেবার আওতায় থাকবে।

যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে এই সেবার আওতায় বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

ট্যাগ : নারী বাস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় বিশেষ পিংক বাস সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ এই বাস সার্ভিস নারী চালক ও নারী কন্ডাক্টরদের মাধ্যমে পরিচালিত হবে। মঙ্গলবার বিকেল থেকে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। আগামীকাল বুধবার থেকে নির্ধারিত রুটে পুরোদমে যাত্রীসেবা চালু হবে।

প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস দিয়ে এ সেবা শুরু করা হচ্ছে। এর বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলবে। অর্থাৎ তিন শহরে মোট ১৪টি বাস এ বিশেষ সেবার আওতায় থাকবে।

যাত্রীদের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় ভবিষ্যতে এই সেবার আওতায় বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ