ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিয়ে নিয়ে বিভ্রান্তিকর খবর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

তিনি জানিয়েছেন, তার এখনো বিয়ে হয়নি। ভবিষ্যতে বিয়ে হলে বিষয়টি নিজেই প্রকাশ্যে জানাবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পূজা চেরি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হচ্ছে। কখনো বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পূজা জানান, এর আগে একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।

তিনি বলেন, “আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।”

অভিনেত্রী জানান, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে আগের তুলনায় ক্যামেরার সামনে কম দেখা যাচ্ছে।

ব্যক্তিগত জীবন নিয়ে অনুমতি ছাড়া তথ্য প্রকাশ এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিষয়ে সতর্ক করে পূজা বলেন, কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়।

তিনি গণমাধ্যমকর্মীদের তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি তার নীরবতাকে যেন ভিত্তিহীন সংবাদ তৈরির সুযোগ হিসেবে ব্যবহার করা না হয়, সে বিষয়েও সতর্ক করেন।

ট্যাগ : ঢালিউড বিনোদন সংবাদ পূজা চেরি বিয়ে গুঞ্জন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বিয়ে নিয়ে বিভ্রান্তিকর খবর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

তিনি জানিয়েছেন, তার এখনো বিয়ে হয়নি। ভবিষ্যতে বিয়ে হলে বিষয়টি নিজেই প্রকাশ্যে জানাবেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পূজা চেরি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে একের পর এক বিভ্রান্তিকর খবর প্রকাশ করা হচ্ছে। কখনো বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পূজা জানান, এর আগে একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক করা হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি।

তিনি বলেন, “আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।”

অভিনেত্রী জানান, বর্তমানে তিনি নিজেকে কিছুটা সময় দিচ্ছেন এবং নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ কারণেই তাকে আগের তুলনায় ক্যামেরার সামনে কম দেখা যাচ্ছে।

ব্যক্তিগত জীবন নিয়ে অনুমতি ছাড়া তথ্য প্রকাশ এবং বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিষয়ে সতর্ক করে পূজা বলেন, কারো ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করা এবং মিথ্যা তথ্য প্রচার আইনত দণ্ডনীয়।

তিনি গণমাধ্যমকর্মীদের তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি তার নীরবতাকে যেন ভিত্তিহীন সংবাদ তৈরির সুযোগ হিসেবে ব্যবহার করা না হয়, সে বিষয়েও সতর্ক করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ