ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীন-মার্কিন উত্তেজনার মধ্যেই শি জিনপিং এর যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি

ছবি: সংগৃহীত
ফলো করুন

আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরটি হলে ১১ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাবেন চীনা এই নেতা।

সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বরাতে জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেন। পরদিন ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর ২৫ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র ছাড়বেন বলে জানা গেছে।

শির সফরসূচি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি অংশ নেবেন না।

হোয়াইট হাউস জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর ট্রাম্প ও শির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সফরের অন্যান্য কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উত্তেজনা চলার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে।

এর আগে ধারণা করা হয়েছিল, শি জিনপিং ওয়াশিংটন সফরের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও অংশ নিতে পারেন। তবে চীন এখনো নিউইয়র্কে কোনো প্রতিনিধি দল পাঠায়নি বলে ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানিয়েছেন।

শি জিনপিং সর্বশেষ ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সফর করেন। সে সময় তিনি জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্কে গিয়েছিলেন। ২০২১ সালে করোনাভাইরাস মহামারির সময় তিনি ভার্চুয়ালি জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও শির আসন্ন বৈঠক দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ, বাণিজ্যিক বিরোধ এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: সামা টিভি

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং হোয়াইট হাউস যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

চীন-মার্কিন উত্তেজনার মধ্যেই শি জিনপিং এর যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরটি হলে ১১ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাবেন চীনা এই নেতা।

সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বরাতে জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর শি জিনপিং যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারেন। পরদিন ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর ২৫ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র ছাড়বেন বলে জানা গেছে।

শির সফরসূচি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি অংশ নেবেন না।

হোয়াইট হাউস জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর ট্রাম্প ও শির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে সফরের অন্যান্য কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উত্তেজনা চলার মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে।

এর আগে ধারণা করা হয়েছিল, শি জিনপিং ওয়াশিংটন সফরের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও অংশ নিতে পারেন। তবে চীন এখনো নিউইয়র্কে কোনো প্রতিনিধি দল পাঠায়নি বলে ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক জানিয়েছেন।

শি জিনপিং সর্বশেষ ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সফর করেন। সে সময় তিনি জাতিসংঘের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্কে গিয়েছিলেন। ২০২১ সালে করোনাভাইরাস মহামারির সময় তিনি ভার্চুয়ালি জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও শির আসন্ন বৈঠক দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ, বাণিজ্যিক বিরোধ এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: সামা টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ