ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকাসহ আশপাশে মৃদু ভূমিকম্প, মাত্রা ৩.০

ঢাকাসহ আশপাশে মৃদু ভূমিকম্প, মাত্রা ৩.০
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। উৎপত্তিস্থলটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। স্বল্পমাত্রার এই কম্পন রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। 

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক ভূমিকম্পের তথ্যও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। 

ট্যাগ : ঢাকা ভূমিকম্প নরসিংদী শিবপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঢাকাসহ আশপাশে মৃদু ভূমিকম্প, মাত্রা ৩.০

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। উৎপত্তিস্থলটি ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। স্বল্পমাত্রার এই কম্পন রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। 

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক ভূমিকম্পের তথ্যও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ