ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটিতে দ্রুত সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শুধু একটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো ব্যাংক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ব্যাংকটির স্থিতিশীলতা, সুশাসন ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট কাউকে রাখা যাবে না। পাশাপাশি ২০১৭ সালের আগে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বহালের দাবিও জানান তারা।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দিয়ে বলেন, দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ১৬ জুন পরিচালনা পর্ষদ দ্রুত পুনর্গঠন এবং এস আলম গ্রুপের শেয়ার আগের মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেয় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

গত ১ জুন থেকে সদ্য বিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ফোরামটির ব্যানারে আন্দোলন শুরু হয়। পরে ১৩ জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

এরপর ব্যাংকটির সার্বিক দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের কাছে ন্যস্ত করা হয়।

ট্যাগ : বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটিতে দ্রুত সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব শুধু একটি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো ব্যাংক খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ব্যাংকটির স্থিতিশীলতা, সুশাসন ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট কাউকে রাখা যাবে না। পাশাপাশি ২০১৭ সালের আগে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বহালের দাবিও জানান তারা।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠনের আলটিমেটাম দিয়ে বলেন, দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ১৬ জুন পরিচালনা পর্ষদ দ্রুত পুনর্গঠন এবং এস আলম গ্রুপের শেয়ার আগের মালিকদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দেয় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

গত ১ জুন থেকে সদ্য বিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে ফোরামটির ব্যানারে আন্দোলন শুরু হয়। পরে ১৩ জুন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

এরপর ব্যাংকটির সার্বিক দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের কাছে ন্যস্ত করা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ