ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ বাংলাদেশ

ছবি : সংগৃহিত
ফলো করুন

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই টাইগারদের প্রথম টেস্ট জয়। স্মরণীয় এই সাফল্যের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে জয় নিশ্চিত করার পর ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের পয়েন্ট শতাংশ (পিসিটি) ৫৮.৩৩ থেকে বেড়ে ৬৬.৬৭ হয়েছে। এর ফলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের কাছে হারের পরও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যবধান কমেছে। অস্ট্রেলিয়ার পিসিটি এখন ৭৭.৭৭। দক্ষিণ আফ্রিকা ৭৫.০০ পিসিটি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

৭২.২২ পিসিটি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এরপরই ৬৬.৬৭ পিসিটি নিয়ে বাংলাদেশের অবস্থান। ভারত ৪৮.১৫ পিসিটি নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

ডারউইনে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজেও এগিয়ে গেছে বাংলাদেশ। সামনে থাকা দ্বিতীয় টেস্টেও জয় পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ থাকবে টাইগারদের।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই টাইগারদের প্রথম টেস্ট জয়। স্মরণীয় এই সাফল্যের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের।

রোববার (১৬ আগস্ট) ডারউইনে জয় নিশ্চিত করার পর ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশের পয়েন্ট শতাংশ (পিসিটি) ৫৮.৩৩ থেকে বেড়ে ৬৬.৬৭ হয়েছে। এর ফলে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের কাছে হারের পরও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে তাদের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ব্যবধান কমেছে। অস্ট্রেলিয়ার পিসিটি এখন ৭৭.৭৭। দক্ষিণ আফ্রিকা ৭৫.০০ পিসিটি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

৭২.২২ পিসিটি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এরপরই ৬৬.৬৭ পিসিটি নিয়ে বাংলাদেশের অবস্থান। ভারত ৪৮.১৫ পিসিটি নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

ডারউইনে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজেও এগিয়ে গেছে বাংলাদেশ। সামনে থাকা দ্বিতীয় টেস্টেও জয় পেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার সুযোগ থাকবে টাইগারদের।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ