ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

স্টারমারের পদত্যাগ ঘিরে যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিরতা

ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্রিব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সম্ভাব্য পদত্যাগ ঘিরে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, তিনি আজ সোমবার পদত্যাগের সময়সূচি ঘোষণা করতে পারেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দেওয়ার পরও মাত্র দুই বছরের কম সময়ের মধ্যে স্টারমারের নেতৃত্ব নিয়ে দলীয় ভেতরে চাপ ও অসন্তোষ বাড়তে থাকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

দলের ভেতরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের উত্থান নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। একটি উপনির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আবারও ওয়েস্টমিনস্টারের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবার পার্টির ভেতরে নেতৃত্ব পরিবর্তন হলে তা শুধু দলীয় রাজনীতিই নয়, বরং যুক্তরাজ্যের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে।

অর্থনৈতিক চাপ, উচ্চ ঋণ এবং জনমতের অসন্তোষ—সব মিলিয়ে স্টারমারের ওপর চাপ ক্রমশ বাড়ছিল বলে বিশ্লেষকদের অভিমত।

তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা আসেনি। সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আজকের মধ্যেই আসতে পারে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : কিয়ার স্টারমার পদত্যাগ নির্বাচন লন্ডন ব্রিটেন

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

স্টারমারের পদত্যাগ ঘিরে যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিরতা

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

ব্রিব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সম্ভাব্য পদত্যাগ ঘিরে যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। অভ্যন্তরীণ সূত্রের বরাতে জানা গেছে, তিনি আজ সোমবার পদত্যাগের সময়সূচি ঘোষণা করতে পারেন এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে বড় জয় এনে দেওয়ার পরও মাত্র দুই বছরের কম সময়ের মধ্যে স্টারমারের নেতৃত্ব নিয়ে দলীয় ভেতরে চাপ ও অসন্তোষ বাড়তে থাকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

দলের ভেতরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের উত্থান নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। একটি উপনির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আবারও ওয়েস্টমিনস্টারের রাজনীতিতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবার পার্টির ভেতরে নেতৃত্ব পরিবর্তন হলে তা শুধু দলীয় রাজনীতিই নয়, বরং যুক্তরাজ্যের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে।

অর্থনৈতিক চাপ, উচ্চ ঋণ এবং জনমতের অসন্তোষ—সব মিলিয়ে স্টারমারের ওপর চাপ ক্রমশ বাড়ছিল বলে বিশ্লেষকদের অভিমত।

তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা আসেনি। সরকারের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত আজকের মধ্যেই আসতে পারে।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ