ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান।তিনি জানান, অসুস্থতাজনিত কারণে পিএসসি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্যান্য সদস্যরা পদত্যাগ করেন।[BANGVIEWS-POST:3933]এরপর ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি সরকারি নিয়োগ পরীক্ষার কার্যক্রম পরিচালনা ও সংস্কারের দায়িত্ব পালন করে আসছিলেন।

পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম