ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ প্রকৌশলীর মৃত্যু

ছবি : সংগৃহিত
ফলো করুন

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম দোরোখিন সের্গেই। তিনি প্রকল্পের নির্মাণকাজে যুক্ত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প এলাকার ভেতরে কোম্পানিটির কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকালে কর্মস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সের্গেই। পরে কার্যালয়েই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানিয়েছেন, মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ : ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ প্রকৌশলীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম দোরোখিন সের্গেই। তিনি প্রকল্পের নির্মাণকাজে যুক্ত এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প এলাকার ভেতরে কোম্পানিটির কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকালে কর্মস্থলে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সের্গেই। পরে কার্যালয়েই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানিয়েছেন, মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করে।

প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ