ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কায়েতপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৭৫ নম্বর ওয়ার্ডের কায়েতপাড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব।

এলাকা পরিদর্শনের সময় ডিএসসিসি প্রশাসক চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রাস্তাঘাটের অবস্থা, পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ এবং চলমান উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের তদারকি নিয়মিত চালিয়ে যাওয়ার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, ‘স্থানীয় নাগরিক ও জনপ্রতিনিধিদের চাহিদার সমন্বয় ঘটিয়ে নতুন যুক্ত হওয়া এলাকাগুলোর উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।’

তিনি জানান, পর্যায়ক্রমে কায়েতপাড়া ও নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে সড়কবাতি স্থাপন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

নতুন যুক্ত হওয়া এলাকার বাসিন্দাদের কর মওকুফের আবেদন প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নাগরিকদের প্রদত্ত করের সঙ্গে সরকারি বরাদ্দ যুক্ত করেই এলাকার উন্নয়ন কাজ পরিচালনা করা হয়। সুতরাং কর না দিলে উন্নয়নকাজই বাধাগ্রস্ত হবে।’

তবে যেসব নাগরিক একেবারেই নিরুপায়, তাদের বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা যেতে পারে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিদ্যমান বিভিন্ন সমস্যার একটি তালিকা ইতোমধ্যে ডিএসসিসি প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগ : ডিএসসিসি বৃক্ষরোপণ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কায়েতপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন যুক্ত হওয়া ৭৫ নম্বর ওয়ার্ডের কায়েতপাড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব।

এলাকা পরিদর্শনের সময় ডিএসসিসি প্রশাসক চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি রাস্তাঘাটের অবস্থা, পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ এবং চলমান উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। স্থানীয় বাসিন্দাদের নাগরিক সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের তদারকি নিয়মিত চালিয়ে যাওয়ার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, ‘স্থানীয় নাগরিক ও জনপ্রতিনিধিদের চাহিদার সমন্বয় ঘটিয়ে নতুন যুক্ত হওয়া এলাকাগুলোর উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ করা হবে।’

তিনি জানান, পর্যায়ক্রমে কায়েতপাড়া ও নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে সড়কবাতি স্থাপন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

নতুন যুক্ত হওয়া এলাকার বাসিন্দাদের কর মওকুফের আবেদন প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘নাগরিকদের প্রদত্ত করের সঙ্গে সরকারি বরাদ্দ যুক্ত করেই এলাকার উন্নয়ন কাজ পরিচালনা করা হয়। সুতরাং কর না দিলে উন্নয়নকাজই বাধাগ্রস্ত হবে।’

তবে যেসব নাগরিক একেবারেই নিরুপায়, তাদের বিষয়গুলো আলাদাভাবে বিবেচনা করা যেতে পারে বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত বিদ্যমান বিভিন্ন সমস্যার একটি তালিকা ইতোমধ্যে ডিএসসিসি প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এসব সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানে সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ