ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২০ বছর বয়সেই ১৫ কোটি ডলারের মালিক ব্যারন ট্রাম্প

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্প মাত্র ২০ বছর বয়সেই প্রায় ১৫ কোটি ডলারের সম্পদের মালিক হয়েছেন বলে জানিয়েছে ফোর্বসের একটি প্রতিবেদন।

২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যারনের আনুমানিক সম্পদের হিসাব তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তার সম্পদের পরিমাণ ট্রাম্প পরিবারের কয়েকজন সদস্যের সম্পদের চেয়েও বেশি।

ফোর্বসের হিসাব অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৩০ কোটি ডলার। অন্যদিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সম্পদের পরিমাণ আনুমানিক ২ কোটি ডলার। সেই হিসাবে ব্যারনের সম্পদের পরিমাণ তার মায়ের সম্পদের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

ব্যারন ট্রাম্প অল্প বয়সেই পরিবারের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। রিয়েল এস্টেট, ক্রিপ্টোকারেন্সি এবং পানীয় খাতের ব্যবসায় তার সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে।

ব্যবসায়িক নথি অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে ফ্লোরিডা ও ডেলাওয়্যারে নিবন্ধিত ‘সোল্লোস’ নামের একটি পানীয় কোম্পানির অংশীদারদের একজন হিসেবে তার নাম রয়েছে।

তবে ব্যারনের সম্পদের বড় অংশ এসেছে ট্রাম্প পরিবারের ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল’ থেকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্প, তার দুই বড় ছেলে এরিক ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ব্যারনও প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত হন। প্রতিষ্ঠানটি ডিজিটাল অর্থনীতি, স্থিতিশীল মুদ্রা এবং বিকেন্দ্রীভূত আর্থিক সেবা নিয়ে কাজ করে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্সিয়াল ট্রাম্প পরিবারের সম্পদে ১৫০ কোটির বেশি ডলার যোগ করেছে। এর মধ্যে ব্যারনের অংশ প্রায় ১০ শতাংশ, যার আনুমানিক মূল্য ১৫ কোটি ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প পরিবারের ক্রিপ্টো সম্পদ, বিশেষ করে $WLFI টোকেন এবং USD1 নামের স্থিতিশীল মুদ্রায় বিনিয়োগ থেকেও ব্যারনের সম্পদ বেড়েছে।

এর আগে ২০২৪ সালে ব্যারন ট্রাম্প ও কয়েকজন সহযোগী মিলে ‘ট্রাম্প, ফুলচার অ্যান্ড রক্সবার্গ ক্যাপিটাল ইনকরপোরেটেড’ নামে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল বিলাসবহুল আবাসন ও গলফ কোর্সভিত্তিক প্রকল্পে কাজ করা। তবে পরে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

বর্তমানে ব্যারন ট্রাম্প নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেসে পড়াশোনা করছেন। পাশাপাশি পরিবারের ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে নিজের পরিচয় তৈরি করছেন।

তবে ফোর্বস জানিয়েছে, ব্যারনের সম্পদের অন্যান্য উৎস, সম্ভাব্য উত্তরাধিকার ও ব্যক্তিগত বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ্যে নেই।

সূত্র: ফোর্বস

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ফোর্বস

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

২০ বছর বয়সেই ১৫ কোটি ডলারের মালিক ব্যারন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ