চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী আল-আরাফাহ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস ও ট্রাক সড়কের ওপর ছিটকে পড়ে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণে বাস ও ট্রাকের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।