ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ক্রাইম পেট্রোল’-এ নতুন চমক, সঞ্চালকের ভূমিকায় অজয় দেবগন

ছবি : সংগৃহিত
ফলো করুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবার ছোট পর্দায় যাত্রা শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের জনপ্রিয় অপরাধভিত্তিক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে।

আগামী ৩১ আগস্ট থেকে সনি টিভিতে অনুষ্ঠানটির নতুন পর্ব প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে অনুষ্ঠানটির পরিচিত মুখ ছিলেন অনুপ সোনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজয় দেবগন এরই মধ্যে অনুষ্ঠানের ১৫টি পর্বের শুটিং সম্পন্ন করেছেন। তবে তিনি দীর্ঘ সময়ের জন্য অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। নতুন সিজনের দর্শক প্রতিক্রিয়া ও জনপ্রিয়তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অজয় দেবগনের পাশাপাশি ‘মির্জাপুর’খ্যাত অভিনেতা রাজেশ তৈলাংকেও কয়েকটি পর্ব সঞ্চালনা করতে দেখা যেতে পারে। তবে তার অংশগ্রহণের পর্ব সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করেছেন অজয় দেবগন। সেখানে তিনি শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করার ইঙ্গিত দিয়েছেন। তবে সেই ভিডিওতে ‘ক্রাইম পেট্রোল’-এর কোনো উল্লেখ করেননি তিনি।

বলিউডের বড় তারকাদের টেলিভিশনে আসার ধারাবাহিকতায় এবার অজয় দেবগনের নাম যুক্ত হচ্ছে। এর আগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো তারকারা টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছেছেন। অজয়ের উপস্থিতি ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ : বলিউড অজয় দেবগন ক্রাইম পেট্রোল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘ক্রাইম পেট্রোল’-এ নতুন চমক, সঞ্চালকের ভূমিকায় অজয় দেবগন

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন এবার ছোট পর্দায় যাত্রা শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের জনপ্রিয় অপরাধভিত্তিক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাকে।

আগামী ৩১ আগস্ট থেকে সনি টিভিতে অনুষ্ঠানটির নতুন পর্ব প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে অনুষ্ঠানটির পরিচিত মুখ ছিলেন অনুপ সোনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অজয় দেবগন এরই মধ্যে অনুষ্ঠানের ১৫টি পর্বের শুটিং সম্পন্ন করেছেন। তবে তিনি দীর্ঘ সময়ের জন্য অনুষ্ঠানটির সঙ্গে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। নতুন সিজনের দর্শক প্রতিক্রিয়া ও জনপ্রিয়তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অজয় দেবগনের পাশাপাশি ‘মির্জাপুর’খ্যাত অভিনেতা রাজেশ তৈলাংকেও কয়েকটি পর্ব সঞ্চালনা করতে দেখা যেতে পারে। তবে তার অংশগ্রহণের পর্ব সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করেছেন অজয় দেবগন। সেখানে তিনি শিগগিরই একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করার ইঙ্গিত দিয়েছেন। তবে সেই ভিডিওতে ‘ক্রাইম পেট্রোল’-এর কোনো উল্লেখ করেননি তিনি।

বলিউডের বড় তারকাদের টেলিভিশনে আসার ধারাবাহিকতায় এবার অজয় দেবগনের নাম যুক্ত হচ্ছে। এর আগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সালমান খানের মতো তারকারা টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছেছেন। অজয়ের উপস্থিতি ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন সিজনে বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ