ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

ছবি : সংগৃহিত
ফলো করুন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী রোববার (১৭ আগস্ট) পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এবার পরীক্ষার্থীরা প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।

আবেদনের সময় একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

একাধিক বিষয়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। বিষয় নির্বাচন শেষে নির্ধারিত ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর আবেদন সম্পন্ন করতে হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, যেসব বিষয়ের দুটি পত্র রয়েছে, সেসব বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালের হেল্প অপশনে পাওয়া যাবে।

ট্যাগ : এসএসসি পরীক্ষা

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হওয়া এই আবেদন চলবে আগামী রোববার (১৭ আগস্ট) পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এবার পরীক্ষার্থীরা প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।

আবেদনের সময় একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

একাধিক বিষয়ে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। বিষয় নির্বাচন শেষে নির্ধারিত ফি বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর আবেদন সম্পন্ন করতে হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, যেসব বিষয়ের দুটি পত্র রয়েছে, সেসব বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালের হেল্প অপশনে পাওয়া যাবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ