ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসির বাবার শেষকৃত্যে ড্রোনে ছবি ধারণের অভিযোগ, আইনি পদক্ষেপের প্রস্তুতি

ছবি: সংগৃহীত
ফলো করুন

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্যের ব্যক্তিগত মুহূর্ত ড্রোনের মাধ্যমে ধারণের অভিযোগ উঠেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ মেসির আইনি দল সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) আর্জেন্টিনার রোজারিও শহরের এল প্রাদো কবরস্থানে পারিবারিকভাবে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান তিনি।

বাবার শেষ বিদায়ে অংশ নিতে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে রোজারিও যান মেসি। এ সময় তার মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাইবোন এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও উপস্থিত ছিলেন।

হোর্হে মেসির শেষকৃত্য সম্পূর্ণ ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। এ কারণে শনিবার দুপুর থেকেই এল প্রাদো কবরস্থানে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। শুধু অনুমোদিত যানবাহনকে সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছিল।

তবে কঠোর নিরাপত্তার মধ্যেও কবরস্থানের আকাশে ড্রোন উড়তে দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যম লা কাপিতালসহ কয়েকটি আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বুয়েনস আইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল ড্রোন ব্যবহার করে মেসি ও তার পরিবারের ব্যক্তিগত শোকের মুহূর্ত ধারণের চেষ্টা করে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। ব্যক্তিগত শোকের সময় পরিবারের অনুমতি ছাড়া ছবি ধারণের চেষ্টা সাংবাদিকতার নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক বলেও অনেকে মন্তব্য করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্তা ফে পুলিশ কবরস্থান এলাকায় জরুরি ভিত্তিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে। শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত ওই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

এদিকে ঘটনার পর মেসির আইনি দল বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। পরিবারের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।

এর আগে পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, হোর্হে মেসির জন্য কোনো প্রকাশ্য শোকসভার আয়োজন করা হবে না। পরিবারের ইচ্ছা ছিল, তার শেষ বিদায় যেন একান্ত পারিবারিক পরিবেশেই সম্পন্ন হয়।

তবে কবরস্থানের বাইরে মেসির প্রতি সমর্থন জানাতে বিপুলসংখ্যক ভক্ত জড়ো হন। তাদের মধ্যে ১৫ বছর বয়সী লুকাস ব্লাঙ্কো প্রায় ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোজারিওতে আসেন। অনেক সমর্থকের হাতে ছিল মেসির প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন পোস্টার। পরিবারের শোকের সময়ে ভক্তদের এই উপস্থিতি আর্জেন্টিনায় মেসির প্রতি মানুষের গভীর ভালোবাসারই বহিঃপ্রকাশ হয়ে ওঠে।

ট্যাগ : লিওনেল মেসি

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেসির বাবার শেষকৃত্যে ড্রোনে ছবি ধারণের অভিযোগ, আইনি পদক্ষেপের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ