ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-মিসরের শিল্প ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও মিসরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১০ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাতে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে শিল্প খাতে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে কাজে লাগিয়ে শিল্প ও অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা সম্ভব। এজন্য দুই দেশের মধ্যে শিল্প ও বিনিয়োগ খাতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াতে হবে।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন শিল্প খাতে বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। মিসরের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ করলে উভয় দেশই এর সুফল পেতে পারে।

তিনি আরও বলেন, চামড়া, হালকা প্রকৌশল, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে। প্রযুক্তি, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে এসব শিল্পের আরও বিকাশ ঘটানো সম্ভব।

মিসরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে মিসরের উদ্যোক্তারা নতুন বাজারের সুযোগ পাবেন এবং একই সঙ্গে দেশের শিল্প ও কর্মসংস্থানও বাড়বে।

সাক্ষাতে মিসরের রাষ্ট্রদূত দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, মিসর বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। তিনি শিল্প ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

রাষ্ট্রদূত বলেন, দুই দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা গেলে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। এ ক্ষেত্রে মিসরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও মিসরের মধ্যে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করে।

ট্যাগ : বাংলাদেশ শিল্পমন্ত্রী মিসর

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-মিসরের শিল্প ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ