ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ: পররাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনায় এসেছে। বাংলাদেশ এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে।

তিনি আরও জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত যেসব প্রয়োজনীয় নথিপত্র চেয়েছিল, তা সরবরাহ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ভারত প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে তাকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

ট্যাগ : শেখ হাসিনা পররাষ্ট্রমন্ত্রী ভারত বাংলাদেশ সম্পর্ক

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে ভারতকে তাগিদ: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনায় এসেছে। বাংলাদেশ এ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে এবং এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে।

তিনি আরও জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়েও ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত যেসব প্রয়োজনীয় নথিপত্র চেয়েছিল, তা সরবরাহ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ভারত প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে তাকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামির বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ