আগামী সেপ্টেম্বরে ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ সরকার।তবে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তাকে আমন্ত্রণ জানানোর বিষয়টি বাংলাদেশ ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি, বরং বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। দুই আমন্ত্রণের মধ্যে পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।[BANGVIEWS-POST:3509]খলিলুর রহমান জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সরকার গঠনের দিন একটি চিঠি পাঠিয়েছিলেন, যেখানে আমন্ত্রণের বিষয়টি উল্লেখ ছিল। তবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া বাংলাদেশের সরকারপ্রধানকে পৃথকভাবে দিল্লি সফরের আমন্ত্রণও জানিয়েছে ভারত।