ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক এমপি আখতারুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান আখতারুজ্জামানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তী শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়েছিল।

গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের পরিচয়, অবস্থান এবং ককটেলসহ বিভিন্ন আলামতের উৎস সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন। সেখানে সরকারবিরোধী স্লোগান ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করে।

আখতারুজ্জামান গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি জয় পান। এর আগে ১৯৯৬ সালে গাজীপুর-৩ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ট্যাগ : ঢাকা মহানগর পুলিশ সাবেক এমপি

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাবেক এমপি আখতারুজ্জামানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান আখতারুজ্জামানকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয় এবং পরবর্তী শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়েছিল।

গত ৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

পুলিশের আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের পরিচয়, অবস্থান এবং ককটেলসহ বিভিন্ন আলামতের উৎস সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করেন। সেখানে সরকারবিরোধী স্লোগান ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করে।

আখতারুজ্জামান গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি জয় পান। এর আগে ১৯৯৬ সালে গাজীপুর-৩ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ