ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

ফাইল ছবি
ফলো করুন

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষার ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করবেন। উদ্বোধনের পরপরই শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি দুটি সরকারি ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। ওয়েবসাইট দুটি হলো eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd।

মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের জন্য এসএমএস ফরম্যাট হবে: SSC DHA ROLL YEAR। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের জন্য SSC MAD ROLL YEAR এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার্থী ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে। এ ছাড়া শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।

ট্যাগ : এসএসসি ২০২৬ বাংলাদেশ শিক্ষা বোর্ড

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ