চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত এ ফলাফলে দেখা গেছে, দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৬৬৯টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এবং ৩১২টি প্রতিষ্ঠানের ফল হয়েছে শূন্য।গত বছর ২০২৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি। একই সময়ে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। সে হিসাবে এক বছরের ব্যবধানে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে এবং শতভাগ ফেল প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।[BANGVIEWS-POST:3487]এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে। ফলাফলে জিপিএ-৫ অর্জনের সংখ্যাতেও কমেছে সাফল্য। এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।