ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: অলি আহমদ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর কৃতজ্ঞতা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রোববার (৯ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অলি আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোট, নেতাকর্মী এবং দেশের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি জানান, জনগণের স্বার্থ রক্ষায় তারা সবসময় পাশে থাকবেন।

অলি আহমদ বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়, বরং জনগণের পাশে থাকা এবং তাদের অধিকার রক্ষাই গুরুত্বপূর্ণ। সর্বসম্মতিক্রমে তার নাম প্রস্তাব করায় তিনি সবার প্রতি ধন্যবাদ জানান।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। এসব বিবেচনায় ১১ দলের নেতারা তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন, তাদের বিবেচনায় রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একজন অভিজ্ঞ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ অলি আহমদকে প্রার্থী করা হয়েছে।

মামুনুল হক আশা প্রকাশ করেন, দেশের অন্য রাজনৈতিক দলগুলোর দেশপ্রেমিক নেতারাও অলি আহমদের যোগ্যতাকে বিবেচনা করবেন।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করেই ১১ দল সর্বোত্তম ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে।

তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনীতিতে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন। দেশের স্বার্থে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

ট্যাগ : ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচন অলি আহমদ

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: অলি আহমদ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ