ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অক্টোবর-নভেম্বর থেকে সারা দেশে ফ্যামিলি কার্ড: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

অক্টোবর-নভেম্বর থেকে সারা দেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শনিবার (৮ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাইয়ের পাড়া ও চাঁদপুর এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পাইলট কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তথ্য সংগ্রহের জন্য লোকবল নিয়োগের পর কার্ড পেতে কাউকে নির্দিষ্ট স্থানে যেতে হবে না। বরং ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে মানুষের ঘরে ঘরে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন, মর্যাদা ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে কাজ করছেন। দেশের মানুষকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আত্মবিশ্বাস তৈরির লক্ষ্যেই সরকার কাজ করছে।

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে ফারজানা শারমিন পুতুল বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদানের পাশাপাশি তাদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেওয়া হয় বিদ্যালয়ে পাঠদানের দায়িত্ব পালনের জন্য। প্রয়োজন হলে শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার সুযোগ নিশ্চিত করা জরুরি। শিশুদের সুস্থ বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই।

গত ১৭ বছরে এই অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেক রাস্তা মেরামত করা হয়নি, আবার প্রয়োজনীয় অনেক রাস্তা নির্মাণও করা হয়নি। বর্তমান সরকারকে হাজার হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ করতে হবে। জরুরি ও বেশি প্রয়োজনীয় প্রকল্পগুলো অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু এবং কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর আব্দুল বারী কাজলসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

অক্টোবর-নভেম্বর থেকে সারা দেশে ফ্যামিলি কার্ড: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ