ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালাহউদ্দিন গুমে শেখ হাসিনাসহ সাবেক কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য

ফাইল ছবি
ফলো করুন

২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করে র‍্যাবের টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলে আটকে রাখার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শনিবার (৮ আগস্ট) বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্তে সালাহউদ্দিন আহমদকে গুম করার ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

চিফ প্রসিকিউটর জানান, গুমের পর সালাহউদ্দিন আহমদকে ভারতে পাচারের সঙ্গে কারা জড়িত ছিলেন, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তারা সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে।

তদন্ত সংস্থার কাছে দেওয়া ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।

তদন্ত কর্মকর্তারা এসব তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা নির্ধারণে কাজ করছেন। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সালাহউদ্দিন গুমে শেখ হাসিনাসহ সাবেক কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করে র‍্যাবের টিএফআই (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন) সেলে আটকে রাখার ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

শনিবার (৮ আগস্ট) বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্তে সালাহউদ্দিন আহমদকে গুম করার ঘটনায় সংশ্লিষ্টদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।

চিফ প্রসিকিউটর জানান, গুমের পর সালাহউদ্দিন আহমদকে ভারতে পাচারের সঙ্গে কারা জড়িত ছিলেন, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তারা সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছেন। শিগগিরই তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে।

তদন্ত সংস্থার কাছে দেওয়া ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।

তদন্ত কর্মকর্তারা এসব তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা নির্ধারণে কাজ করছেন। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ