ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বগুড়ায় ৪০০ একর জমিতে বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা

ছবি: সংগৃহীত
ফলো করুন

বগুড়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) সম্ভাবনা ও ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় প্রায় ৪০০ একর জমিতে নতুন একটি বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। শনিবার (৮ আগস্ট) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে এ তথ্য জানান বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বগুড়ায় শিল্প খাতের উন্নয়নে ব্যাপক সম্ভাবনা ও চাহিদা রয়েছে। তবে দীর্ঘদিন ধরে সেই অনুযায়ী শিল্প অবকাঠামোর উন্নয়ন হয়নি। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৪০০ একর জমিতে বিসিক শিল্পপার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বগুড়ার শিল্প ও ব্যবসা খাতে যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বগুড়ার মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বগুড়া খাদ্য উদ্বৃত্ত জেলা। এখানকার উৎপাদিত পণ্য প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বাজার তৈরি করে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে পৌঁছে যায়। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে বৈষম্যহীন উন্নয়নের অংশ হিসেবে বগুড়ার ঘাটতি পূরণে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন। তিনি বগুড়ার রাজনৈতিক ও জাতীয় অবদানের কথা তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি ২০২৭ সালের জানুয়ারির মধ্যে দেশের অভ্যন্তরীণ রুটে বগুড়া বিমানবন্দর চালুর চেষ্টা চলছে। আগামী মাস থেকে ড্রোন তৈরির কারখানার কাজ শুরু হওয়ার কথাও জানান তিনি।

বগুড়া শহরের যানজট কমাতে রেললাইনের ওপর ওভারপাস নির্মাণের পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানানো হয়। পাশাপাশি বগুড়ায় বহুমাত্রিক বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম ও ক্রীড়াগ্রাম, সড়ক জোন এবং করতোয়া নদীর পুনর্জীবনসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা উঠে আসে।

অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, বিসিক চেয়ারম্যান, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা অংশ নেন। সরকারের এসব উন্নয়ন পরিকল্পনা বগুড়ার শিল্প ও ব্যবসা খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ : বাণিজ্যমন্ত্রী বগুড়া

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ৪০০ একর জমিতে বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ