ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যান্ত্রিক ত্রুটিতে রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টা ধরে বিমানের ২৬০ যাত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোম বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের একটি ফ্লাইট। শনিবার (৮ আগস্ট) দুপুর পর্যন্ত ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। এতে ২৬০ যাত্রীকে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। পর্যাপ্ত জায়গা না থাকায় কয়েকজনকে বিমানবন্দরের মেঝেতে রাত কাটাতেও হয়েছে। ফ্লাইটের যাত্রীদের মধ্যে প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী।

যাত্রীরা জানান, প্রথমে বিভিন্ন কারিগরি সমস্যার কথা জানিয়ে তাদের প্রায় আট ঘণ্টা বিমানের ভেতরেই রাখা হয়। ফ্লাইটে শিশু ও বয়স্ক যাত্রী থাকায় দীর্ঘ সময় অপেক্ষার কারণে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। পরে যাত্রীদের বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়।

বাংলাদেশি যাত্রীদের ইতালিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা না থাকায় তাদের বিমানবন্দরের বাইরে হোটেলে নেওয়া সম্ভব হয়নি। শুক্রবার রাতে বিমান কর্তৃপক্ষ একটি লাউঞ্জের ব্যবস্থা করলেও সেখানে সব যাত্রীর জায়গা হয়নি। ফলে অনেকে বিমানবন্দরের বিভিন্ন স্থানে বসে বা মেঝেতে শুয়ে রাত কাটান।

একাধিক যাত্রী অভিযোগ করেন, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত যাত্রীদের সময়মতো খাবার ও ইনসুলিন নেওয়া সম্ভব হয়নি। শিশুদেরও দীর্ঘ সময় খাবার ছাড়া থাকতে হয়েছে বলে জানান তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যাত্রীদের খাবার ও থাকার ব্যবস্থা করার কথা জানানো হলেও যাত্রীদের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে এসেছে। তাদের দাবি, পর্যাপ্ত লাউঞ্জ সুবিধা না থাকায় সবাইকে সেখানে রাখা সম্ভব হয়নি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের জন্য শনিবার দুপুরে একদল প্রকৌশলী রোমের উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তাদের রোমে পৌঁছানোর কথা রয়েছে।

কারিগরি সমস্যা নির্ধারিত সময়ে সমাধান করা গেলে শনিবার স্থানীয় সময় রাত ১০টায় ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করতে পারে। সে ক্ষেত্রে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

ফ্লাইটটিতে বাংলাদেশি যাত্রী ছাড়াও ইতালি ও কানাডার নাগরিক রয়েছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে যাত্রীদের রোম বিমানবন্দরে মোট প্রায় ৪০ ঘণ্টা অপেক্ষা করতে হতে পারে।

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যান্ত্রিক ত্রুটিতে রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টা ধরে বিমানের ২৬০ যাত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ