বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন কার্যালয়ে পৌঁছান। এ সময় তিনি ইমিগ্রেশনের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং যাত্রীদের যাতায়াতসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাখাওয়াত হোসেন এবং নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান খান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় এসবি প্রধান ইমিগ্রেশনের কার্যক্রম আরও কার্যকর করা, যাত্রীসেবার মান বজায় রাখা এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।