ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নাটোরের গুরুদাসপুরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত
ফলো করুন

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গরুবাহী ভুটভুটির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী ভুটভুটির সংঘর্ষ হয়। এতে ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

পরে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গরু ব্যবসায়ীরা প্রায়ই অবৈধ ভুটভুটিতে করে মহাসড়ক দিয়ে গরু পরিবহন করেন। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মামলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা নাটোর

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নাটোরের গুরুদাসপুরে বাস-ভুটভুটির সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গরুবাহী ভুটভুটির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবাহী ভুটভুটির সংঘর্ষ হয়। এতে ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।

পরে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গরু ব্যবসায়ীরা প্রায়ই অবৈধ ভুটভুটিতে করে মহাসড়ক দিয়ে গরু পরিবহন করেন। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে নিয়মিত মামলা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ