ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ফলো করুন

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়ন ও র‌্যাব-৪-এর সদস্যরা যৌথভাবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট এলাকায় অভিযান চালান। সেখান থেকেই ফরিদকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট দরিয়ানগরের একটি প্যারাসেইলিং স্পটে উড্ডয়নের সময় নিরাপত্তাজনিত ত্রুটির কারণে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে যায়। এতে পর্যটক অক্ষর সৌভিক রায় সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত উদ্ধার ব্যবস্থা না থাকায় পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাবের দাবি, ঘটনার পর মামলার আসামিরা আত্মগোপনে চলে যান। তাদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করা হয়। একপর্যায়ে গোপন তথ্যের মাধ্যমে প্রধান আসামি ফরিদের মিরপুরে অবস্থানের খবর পাওয়া যায়। পরে ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে ঢাকায় এসে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ : কক্সবাজার হত্যা মামলা প্যারাসেইলিং দুর্ঘটনা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক অক্ষর সৌভিক রায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, র‌্যাব-১৫-এর কক্সবাজার ব্যাটালিয়ন ও র‌্যাব-৪-এর সদস্যরা যৌথভাবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকার আজাদ মিনি মার্কেট এলাকায় অভিযান চালান। সেখান থেকেই ফরিদকে গ্রেপ্তার করা হয়। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট দরিয়ানগরের একটি প্যারাসেইলিং স্পটে উড্ডয়নের সময় নিরাপত্তাজনিত ত্রুটির কারণে প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে যায়। এতে পর্যটক অক্ষর সৌভিক রায় সমুদ্রে পড়ে যান। তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত উদ্ধার ব্যবস্থা না থাকায় পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

র‌্যাবের দাবি, ঘটনার পর মামলার আসামিরা আত্মগোপনে চলে যান। তাদের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করা হয়। একপর্যায়ে গোপন তথ্যের মাধ্যমে প্রধান আসামি ফরিদের মিরপুরে অবস্থানের খবর পাওয়া যায়। পরে ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ কক্সবাজার থেকে ঢাকায় এসে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ