ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

ছবি: সংগৃহীত
ফলো করুন

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

শুক্রবার সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজা এবং তিতন নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থলেই মারা যান আরও সাতজন।

ঘটনাস্থলে নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন কিশোরগঞ্জের ঢুলিয়ারপাড় লক্ষ্মীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরের সোবহানিঘাট এলাকার বাসিন্দা প্রীতম দাশ (২২)।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম জানান, বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের প্রবণতার কারণে ওসমানীনগরে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় সাতজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা সিলেট সিলেট-ঢাকা মহাসড়ক

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

শুক্রবার সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছর বয়সী শিশু ফাইজা এবং তিতন নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থলেই মারা যান আরও সাতজন।

ঘটনাস্থলে নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন কিশোরগঞ্জের ঢুলিয়ারপাড় লক্ষ্মীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) এবং সিলেট নগরের সোবহানিঘাট এলাকার বাসিন্দা প্রীতম দাশ (২২)।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম জানান, বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের প্রবণতার কারণে ওসমানীনগরে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় সাতজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ