ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নেত্রকোণায় স্কুলছাত্রী ধর্ষণ মামলা: কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ফলো করুন

নেত্রকোণার সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন মিয়াকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। মামলায় রিপন মিয়ার নাম উল্লেখ করে আরও আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার পর থেকেই রিপন মিয়া আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এজাহারের তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ির উঠানে রান্নার কাজ করছিল। এ সময় তার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ করা হয়েছে, ওই সুযোগে রিপন মিয়া তাকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে বিষয়টি নিয়ে সালিস বৈঠক হয় বলে অভিযোগ রয়েছে। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানা গেছে।

পরে ওই সালিস বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মামলার তদন্ত কার্যক্রম চলছে। আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণ করা হবে।

ট্যাগ : র‍্যাব ধর্ষণ মামলা রিপন মিয়া নেত্রকোণা

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোণায় স্কুলছাত্রী ধর্ষণ মামলা: কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোণার সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ র‍্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিপন মিয়াকে আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। মামলায় রিপন মিয়ার নাম উল্লেখ করে আরও আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার পর থেকেই রিপন মিয়া আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এজাহারের তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ির উঠানে রান্নার কাজ করছিল। এ সময় তার বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ করা হয়েছে, ওই সুযোগে রিপন মিয়া তাকে জোরপূর্বক পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে বিষয়টি নিয়ে সালিস বৈঠক হয় বলে অভিযোগ রয়েছে। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয় বলে জানা গেছে।

পরে ওই সালিস বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মামলার তদন্ত কার্যক্রম চলছে। আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণ করা হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ