ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হায়দ্রাবাদে ভারতের বৃহত্তম ডেটা সেন্টার চালু করল মাইক্রোসফট

হায়দ্রাবাদে ভারতের বৃহত্তম ডেটা সেন্টার চালু করল মাইক্রোসফট
ছবি: সংগৃহীত
ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড সেবার ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় ভারতের হায়দ্রাবাদে দেশের বৃহত্তম ডেটা সেন্টার চালু করেছে মাইক্রোসফট। নতুন এ কেন্দ্রটির প্রাথমিক গ্রাহকদের মধ্যে রয়েছে আদানি গ্রুপ ও এইচডিএফসি ব্যাংক।

‘ইন্ডিয়া সাউথ সেন্ট্রাল’ নামে চালু হওয়া এই কেন্দ্রের মাধ্যমে ভারতে মাইক্রোসফটের ক্লাউড অঞ্চলের সংখ্যা বেড়ে চারটিতে পৌঁছেছে। এর আগে পুনে, চেন্নাই ও মুম্বাইয়ে কোম্পানিটির ক্লাউড অবকাঠামো চালু ছিল। নতুন সংযোজনের ফলে দেশটিতে ক্লাউড সেবার সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, ভারতের প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে দেশটিতে তাদের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজিউর’-এর আয় গত দুই বছরে ধারাবাহিকভাবে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে।

বর্তমানে মাইক্রোসফট ভারতের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ক্লাউড সেবা সম্প্রসারণ করছে। পাশাপাশি দেশটির টেলিকম প্রতিষ্ঠান জিওর সঙ্গে যৌথভাবে আরও দুটি ডেটা সেন্টার পরিচালনা করছে।

মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পুনিত চান্দোক বলেন, এআইভিত্তিক সেবা কার্যকরভাবে পরিচালনার জন্য নির্ভরযোগ্য ডেটা অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, নতুন এই ডেটা সেন্টার ব্যবহারকারীদের কাছাকাছি থেকে দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

ভারতে এআইভিত্তিক প্রযুক্তির বাজার সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং অ্যামাজনও দেশটিতে নতুন ডেটা সেন্টার স্থাপনে বিনিয়োগ বাড়াচ্ছে। তবে এসব প্রকল্প নিয়ে পরিবেশগত উদ্বেগও দেখা দিয়েছে। পরিবেশবাদীদের অভিযোগ, কিছু প্রকল্প বাস্তবায়নে পানি সম্পদ ও বন্যপ্রাণীর ওপর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। যদিও ভারত সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ট্যাগ : ভারত ডেটা সেন্টার মাইক্রোসফট হায়দ্রাবাদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


হায়দ্রাবাদে ভারতের বৃহত্তম ডেটা সেন্টার চালু করল মাইক্রোসফট

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ক্লাউড সেবার ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় ভারতের হায়দ্রাবাদে দেশের বৃহত্তম ডেটা সেন্টার চালু করেছে মাইক্রোসফট। নতুন এ কেন্দ্রটির প্রাথমিক গ্রাহকদের মধ্যে রয়েছে আদানি গ্রুপ ও এইচডিএফসি ব্যাংক।

‘ইন্ডিয়া সাউথ সেন্ট্রাল’ নামে চালু হওয়া এই কেন্দ্রের মাধ্যমে ভারতে মাইক্রোসফটের ক্লাউড অঞ্চলের সংখ্যা বেড়ে চারটিতে পৌঁছেছে। এর আগে পুনে, চেন্নাই ও মুম্বাইয়ে কোম্পানিটির ক্লাউড অবকাঠামো চালু ছিল। নতুন সংযোজনের ফলে দেশটিতে ক্লাউড সেবার সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, ভারতের প্রযুক্তি খাতে দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে দেশটিতে তাদের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজিউর’-এর আয় গত দুই বছরে ধারাবাহিকভাবে দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে।

বর্তমানে মাইক্রোসফট ভারতের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ক্লাউড সেবা সম্প্রসারণ করছে। পাশাপাশি দেশটির টেলিকম প্রতিষ্ঠান জিওর সঙ্গে যৌথভাবে আরও দুটি ডেটা সেন্টার পরিচালনা করছে।

মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পুনিত চান্দোক বলেন, এআইভিত্তিক সেবা কার্যকরভাবে পরিচালনার জন্য নির্ভরযোগ্য ডেটা অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, নতুন এই ডেটা সেন্টার ব্যবহারকারীদের কাছাকাছি থেকে দ্রুত ও নিরাপদ সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

ভারতে এআইভিত্তিক প্রযুক্তির বাজার সম্প্রসারণের সম্ভাবনা বিবেচনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং অ্যামাজনও দেশটিতে নতুন ডেটা সেন্টার স্থাপনে বিনিয়োগ বাড়াচ্ছে। তবে এসব প্রকল্প নিয়ে পরিবেশগত উদ্বেগও দেখা দিয়েছে। পরিবেশবাদীদের অভিযোগ, কিছু প্রকল্প বাস্তবায়নে পানি সম্পদ ও বন্যপ্রাণীর ওপর সম্ভাব্য প্রভাব যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। যদিও ভারত সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ